1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

রগ কেটে হত্যার ৫ আসামি আটক || buriganga tv

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
নিহত সায়মন

কেরানীগঞ্জে হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে সাইমন হত্যাকাণ্ডের মামলার মূলহোতা গ্লাস সুমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কেরানীগঞ্জ থেকে তাদের আটক করা হয়।

আজ সোমবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার কেরানীগঞ্জে চাঞ্চল্যকর ও আলোচিত হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে সাইমন হত্যাকাণ্ডের মূলহোতা গ্লাস সুমনসহ পাঁচজনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, কেরানীগঞ্জে শনিবার সন্ধ্যায় মডেল থানাধীন কালিন্দী গোল্ডেন সেন্টারের পাশে সাইমুনের নিজ বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে মুক্তিরবাগ বালুর মাঠে ফেলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইমন শরীয়তপুরের গোসাইরহাটের মৃত শাহ আলম মোল্লার ছেলে।

এ ব্যাপারে নিহতের স্ত্রী মাহি আক্তার বলেন, ‘হারুন নামের একজন ফোন করে আমাকে জানায়, সন্ত্রাসীরা সাইমনকে হত্যা করে বালুর মাঠে লাশ ফেলে রেখেছে। বালুর মাঠে গিয়ে জানতে পারি স্থানীয় লোকজন সাইমনকে হাসপাতালে নিয়ে যায়।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews