1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে মাদকসহ গ্লাস সুমনের সহযোগী গ্রেপ্তার || buriganga tv

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ থেকে চাঞ্চল্যকর সায়মন হত্যাকান্ডের প্রধান আসামী গ্লাস সুমনের সহযোগী আজিজ (২৯) ওরফে হেরোইন আজিজ কে মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০।

সে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার কুদ্দুছ ব্যপারীর ছেলে।

বুধবার র‌্যাব মিডিয়া সেল থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, র‌্যাব-১০, সিপিসি-২ গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্ধ ছাটগাঁও এলাক থেকে আজিজ কে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম হেরোইন, ৩০১পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫গ্রাম আইস উদ্ধার করা হয়।

সে এলাকায় দীর্ঘদিন যাবৎ চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আজিজ স্থানীয় মাদক ব্যবসায়ী গ্লাস সুমনের প্রধান সহযোগী বলে র‌্যাবের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আজিজের বিরুদ্ধে এর পূর্বেও একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews