1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জে বিদেশী রিভলবারসহ আটক ১

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে বিদেশী রিভলবারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

গ্রেপ্তার ব্যক্তির নাম সঞ্জয় সরকার (৩৫)।

বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে ১ টি বিদেশী রিভলবার, ২ টি রিভলবার এর গুলি ও ২ টি অন্য গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যার জানায়, গ্রেপ্তারকৃত সঞ্জয় একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, সে বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, অবৈধ ভূমি দখলসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews