1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

১ জুন থেকে বিক্রি বন্ধ হচ্ছে খোলা সয়াবিন তেল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
ফাইল ফটো

বিক্রি বন্ধ হচ্ছে খোলা সয়াবিন তেল। আগামী ১ জুন থেকে খোলা সয়াবিন তেল ও খোলা পাম তেল বিক্রিও বন্ধ হবে ৩১ ডিসেম্বরের পর। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এসময় বাণিজ্যমন্ত্রী জানান, রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না। তিনি বলেন, পণ্যের অবৈধ মজুত করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির হিসেবে, বর্তমানে কোম্পানি ভেদে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে ১৭০-১৭৫ টাকায় এবং পাঁচ লিটার ৭৯০-৮৩০ টাকায়। সম্প্রতি আবারো দাম বাড়ানোর প্রস্তাব করে কোম্পানিগুলো। যদিও, তাদের প্রস্তাব নাকচ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় বেশি নিত্যপণ্যের মজুত রয়েছে, কোন পণ্যের ঘাটতি নেই। অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ নিতে না পারে, সেজন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রী জানান, আগামী ৩১শে মের পর সয়াবিন তেল আর ৩১শে ডিসেম্বরের পর পাম তেল বাজারে খোলা অবস্থায় বিক্রি করা যাবে না। নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে, প্যাকেটজাত তেল বিক্রি হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে টিসিবির মাধ্যমে সারাদেশে এক কোটি মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে চিনি, ভোজ্যতেল, মশুরডাল, পেঁয়াজ, ছোলা বিক্রি করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews