1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে ঢাকা মাওয়া মহাসড়কের পাশ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘোরিয়া সিএনজি স্ট্যান্ডের উত্তর পাশ থেকে মো. সালাম মিয়া(৫০) নামে এক ব্যবসায়ী রক্তাক্ত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহত সালাম মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সেলামত গ্রামের শেখ আসাদ আলীর পুত্র। সে রাজধানীর মিটফোর্ড এলাকায় রজনী বোসলেনে ভাঙ্গারীর ব্যবসা করত। বর্তমানে সে পরিবারসহ দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়ার বিক্রমপুর গার্ডেনসিটি এলাকায় বসবাস করতেন।

https://www.facebook.com/106578564910991/videos/1080249249487012/?app=fbl

আজ (বৃহস্পতিবার)  দুপুর ১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের বড় ভাই কালাম মিয়া জানান, গতকাল বুধবার রাত ৮টায় দোকান বন্ধ করার পর বকেয়া টাকা আদায়ের জন্য যাত্রাবাড়ি এলাকায় যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন। এরপর সালামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। সবশেষ আজ দুপুরে ফোন দিলে তার ফোনের কলটি দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রফিক রিসিভ করেন। সে জানায় তার ভাইকে হত্যা করে কে বা কারা ঢাকা মাওয়া মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে। সে তার ভাইয়ের হত্যায় জড়িতদের বিচার দাবী জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, হত্যা নিশ্চিত করতে একাধিক টাই ক্লিপ দিয়ে গলায় ফাঁস লাগানো হয়েছে। ঘাতকরা সুযোগবুঝে রাতের কোনো এক সময় অন্য কোথাও থেকে হত্যা করে লাশটি এখানে এসে ফেলে রেখে গেছে। হত্যা ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews