1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে একদিনে গনচুরি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ মার্চ, ২০২২
প্রতিকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে একই দিনে তিনটি বসতবাড়িতে ও একটি দোকান ঘরের তালা ভেঙে গনচুরির ঘটনা ঘটেছে। এতে তিনটি বাড়ীর পাশাপাশি দু’টি ফ্লাটসহ চারটি ফ্লাট থেকে ৩ ভরি স্বর্ণালংকার নগদ লক্ষাধিক টাকা ও ঘরের মূল্যবান আসবাবপত্র চুরি করে নিয়েছে চোরচক্র।

মঙ্গলবার (১৫ই মার্চ) কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়া গ্রামে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ফ্লাটবাসায় ও ভোররাতে একটি মোবাইল ব্যাংকিং এর (বিকাশ এজেন্ট) দোকান থেকে নগদ টাকা চুরির ঘটনা ঘটে। এ নিয়ে সপ্তাহের ব্যবধানে ১৫ টি চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ পরপর একাধিকবার চুরি ঘটনায় সুষ্ঠু তদন্ত না হওয়ায় চোরের উৎপাত বেড়েছে।

ঘটনা প্রসঙ্গে কৈবর্তপাড়া মজিবর মিয়ার বাড়ির ভাড়াটিয়া ভূক্তভোগী গৃহিণী আলেয়া আক্তার জানান, আমি আমার মেয়ে মুশফিকা কে নিয়ে স্কুলে গিয়েছিলাম। বাসায় ফিরে দেখি আমার ফ্লাটের দরজার তালা ভেঙে আলমারি থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ চল্লিশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

এছাড়া জামাল শিকদারের টিনশেড বাড়ির ভাড়াটিয়া তুষারের ঘরে, মুজিবরের বাড়ির ভাড়াটিয়া আলামিন,মহসিন মিয়ার বাড়ির আশরাফ হোসেন ও মক্কা মদিনা টেলিকম (বিকাশ এজেন্ট) একযোগে চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় বিকাশ এজেন্টর মালিক সানাউল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) সাহাবুদ্দিন কবির বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদি কেউ থানায় লিখিত অভিযোগ করে তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews