1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সাগর রুনি হত্যা মামলা,আগামী ২৬ এপ্রিল প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
ফাইল ফটোঃ সাগর রুনি

সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার দশ বছর পেরিয়ে গেছে।এ মামলার তদন্ত করছে র‍্যাব। এ পর্যন্ত ৮৭ বার প্রতিবেদন দাখিলে সময় নিয়েছে সংস্থাটি । এত বছর পর মামলার আসামিদের দ্রুত খুঁজে বের করার রুল শুনানির জন্য উঠছে হাইকোর্টে। বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে কাল শুনানির কার্যতালিকায় থাকছে।

সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার পর তদন্ত ও আসামি গ্রেপ্তার নিয়ে ২০১২ সালে রিট করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটের শুনানি নিয়ে ঐ বছরই খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে রুল দেয় হাইকোর্ট। গত দশ বছরেও সেই রুলের শুনানি হয়নি। পরে মামলার তদন্ত চলে যায় র‍্যাবের হাতে।

সোমবার রিটকারি আইনজীবী মনজিল মোরসেদ জানান, এ মামলার তদন্ত করছে র‍্যাব। এ পর্যন্ত ৮৭ বার প্রতিবেদন দাখিলে সময় নিয়েছে সংস্থাটি। আগামী ২৬ এপ্রিল প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন নির্ধারিত রয়েছে।
রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ জানান, ১০ বছর আগে জারি করা রুলের শুনানির জন্য আদালতে আবেদন করা হয়। রুল শুনানির জন্য দিন ঠিক করেছে আদালত।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঐ ঘটনায় রুনির ভাইয়ের করা মামলায় আসামি করা হয় রুনির বন্ধু তানভীরসহ ৮ জনকে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews