1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ভোলায় পেট জোড়া লাগানো জমজ শিশুর জন্ম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

সজল দেবনাথ, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে পেট জোড়া লাগানো অবস্থায় দুই শিশুর জন্ম দিয়েছেন মিতু বেগম নামের এক নারী। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে লালমোহন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল অস্ত্রোপাচারের (সিজারিয়ান) মাধ্যমে এ দুই শিশুর জন্ম হয়।

এদিকে, শরীরে জোড়া লাগানো যমজ শিশু জন্মের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে ওই ক্লিনিকে শতশত মানুষ ভিড় করেন।

মিতু বেগম উপজেলার লালমোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুন্সির হাওলা গ্রামের ফকির বাড়ির রাজমিস্ত্রি বিল্লাল হোসেনের স্ত্রী। শিশু দুটির অস্ত্রোপচার করেন সার্জন ডা. মুমতাহিনা হক জিম ও ডা. মো. আবু সাফওয়ান।

বিল্লাল হোসেনের বড় ভাই জামাল বলেন, তার ছোট ভাইয়ের স্ত্রীর প্রসব বেদনা দেখা দিলে গত সোমবার রাতে লালমোহন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অস্ত্রোপাচারের (সিজারিয়ান) মাধ্যমে দুই যমজ সন্তানের জন্ম হয়। তাদের দুজনকে অপারেশনের মাধ্যমে আলাদা করতে যে অর্থের প্রয়োজন তা বিল্লালের পক্ষে জোগাড় করা সম্ভব নয়, তাই সরকারি-বেসরকারি সাহায্যের আবেদন জানান জামাল।

সার্জন ডা. মুমতাহিনা হক জিম বলেন, দুই শিশুই সুস্থ আছে। উন্নত চিকিৎসার মাধ্যমে দুজনকে আলাদা করা সম্ভব এবং তারা সুস্থভাবে বাঁচতে পারবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews