1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

১১ যাত্রী নিয়ে পদ্মায় ডুবে গেছে স্প্রীডবোর্ড

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

১১ যাত্রী নিয়ে পদ্মায় ডুবে গেছে বাবু নামের স্প্রীডবোর্ড। পদ্মাসেতুর কাছে নদীতে প্রচন্ড ঢেউয়ে বোর্ডটি ডুবে যায়।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া বোটের সব যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।

জানা গেছে, ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মাসেতুর কাছে গেলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়।  স্থানীয় জেলে, নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে যাত্রীদের উদ্ধার করে।

কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, বোটটির তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত ও নিখোঁজ নেই।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews