1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
ছবিঃ সংগৃহীত

ছুটি শেষ আজ খুলেছে অফিস আদালত ব্যাংকসহ সব সরকারি প্রতিষ্ঠান। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। এ ছাড়া অনেক বেসরকারি আফিসও খোলা।

তবে এখন পর্যন্ত সড়ক মহাসড়কে কোনো ধরনের চাপ দেখা যায়নি। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়ও স্বাভাবিক সময়ের মতোই দেখা যাচ্ছেে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই লঞ্চ, ট্রেন ও বাসে করে দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। ভোর থেকেই বরিশাল-পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিয়ে সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো।

তবে বেশিরভাগ লঞ্চেই যাত্রীদের তেমন চাপ ছিলো না। যাত্রী নিয়ে শিডিউল অনুযায়ী ট্রেনগুলোও পৌঁছাচ্ছে স্টেশনে। কমলাপুর স্টেশনেও তেমন একটা ভিড় চোখে পড়েনি। রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্রও একই।

তবে আজকের অফিস শেষে কাল শুক্র ও শনিবার আবার সাপ্তাহিক ছুটি হওয়ায় পরদিন রোববার প্রতিটি অফিসের কার্যক্রম পুরোদমে শুরু হতে পারে। এজন্য শনিবার রাত থেকেই ঢাকায় ফেরতে মানুষের চাপ বাড়বে। ফাঁকা ঢাকাও ফিরবে স্বাভাবিক রূপে।

তবে ছুটির পর প্রথম দিন হওয়ায় অধিকাংশ অফিসে কর্মকর্তা কর্মচারির উপস্থিতি কিছুটা কম। ব্যাংকগুলোতে লেনদেও দেখাগেছে কম। যারা এসেছেন দিনের শুরুতে তারাও কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করে একে অন্যের খোঁজখবর নিচ্ছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews