1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

নাটোরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৭ আহত ২০

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মে, ২০২২

নাটোরঃ দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে  নাটোরের বড়াইগ্রামে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

আজ (০৭ মে শনিবার) সকাল ১১টায় বড়াইগ্রামের বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ স্থানীয়দের মাধ্যমে জানা গেছে , সকালে বনপাড়ার পাটুরিয়া ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল পরিবহন ও নাটোর থেকে ঢাকাগামী জিএম পরিবহন – বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews