1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

সাভারে ৩ সাংবাদিককে হত্যার হুমকি প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
ছবিঃ সংগৃহীত

সাভা‌র উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব কর্তৃক সাভারের ৩ সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্ত্বর সড়কের পাশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান, বাংলা ট্রিবিউনের সাভার প্রতিনিধি নাদিম হোসেন ও যুগান্তরের নিজস্ব প্রতিবেদক সাভার, মতিউর রহমান ভান্ডারীকে প্রকাশ্যে হত‌্যার হুম‌কি দেন মঞ্জুরুল আলম রাজিব।

সাভার প্রেসক্লাব দখলের প্রতিবাদ করায় আওয়ামীলীগ নেতা রাজীব উক্ত সাংবাদিকদের হত্যার হুমকি দিয়েছেন। যার অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাবেক সভাপতি শফিক চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল গনি, সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন, এইচএম আমিন, ইকবাল হোসেন রতন, সাবেক সাধারন সম্পাদক আবু জাফর, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বিপ্লব, নাসির উদ্দিন লিটন, রাজু আহমেদ, আরিফুল ইসলাম সোহরাওয়ার্দী শ্যামল, লিটন খান, এরশাদ হোসেন, নাজিমুদ্দিন ইমন  প্রমুখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews