1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছেছেন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দাদি শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এ সফর করছেন।

আজ মঙ্গলবার দাদির ৪৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাতসহ বেশকিছু কর্মসূচিতে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।

জোহর নামাজের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেবেন। পরে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews