1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

বিদ্যুৎ বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জুন, ২০২২
প্রধান মন্ত্রী শেখ হাসিনা

সময়মত বিদ্যুৎ বিল পরিশোধ না করা প্রতিষ্ঠানগুলোর সংযোগ বিচ্ছিন্নের কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দেশের উত্তরাঞ্চলে স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপন প্রকল্পের অনুমোদনকালে একনেক সভায় তিনি এ নির্দেশ দেন। এদিকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় ও সময় বাড়িয়ে সংশোধনী আনা হয়েছে সভায়।

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিভাগের হাজার হাজার কোটি টাকা পাওনা। বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হলেও, তাতে আশানুরূপ সফলতা আসেনি। এসব অনিয়ম প্রতিরোধে প্রি পেইড মিটারে জোর দিচ্ছে সরকার।

একনেক সভায় রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৭১২ কোটি টাকা। দুই বছর পর স্বশরীরে একনেক সভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি নির্দেশ দেন বকেয়া বিল পরিশোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার।

সভাশেষ পরিকল্পনামন্ত্রী জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews