1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জের নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী ৫মাস পর লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ঢাকার কেরানীগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী অনুপ বাউল (৩৪) পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হওয়ার ৫ মাস পর সিরাজদিখান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মামলার প্রধান আসামী নয়নের স্বীকারোক্তিতে লাশটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালীতে নির্মানাধীন বিসিক কুটির শিল্প নগরী এলাকার ১৫ ফুট বালির নিচ থেকে লাশটি উদ্ধার করে পিবিআইর একটি দল। নিখোঁজ অনুপ বাউলের পিতার নাম মৃত কানাই বাউল, তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘোরিয়া ইউনিয়নের পাইনা ভৈরব নগর গ্রামের বাসিন্দা। তার রাজধানীর তাতীবাজার এলাকায় একটি স্বর্ণের দোকান ছিল।

জানাগেছে, অনুপ বাউল গত ৩ জানুয়ারি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ভাড়ালিয়া গ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে যান। সেখান থেকে ৪ জানুয়ারী ব্যবসায়ীক পার্টনার নয়নের কাছে ২লাখ পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হন তিনি।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, “নিখোঁজের পরে তার পরিবারের পক্ষ থেকে ব্যবসায়ী পার্টনার নয়নসহ কয়েকজনের নামে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি অধিকতর তদন্তের জন্য পরবর্তিতে পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তর করা হয়। এরপর মামলার মুল আসামী নয়নকে গ্রেপ্তার করা হলে তার দেয়া তথ্য অনুযায়ী আজ সকালে নিখোঁজ অনুপ বাউলের লাশটি পিবিআই উদ্ধার করেন ।”

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews