1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে সিএনজি লরি সংঘর্ষে নিহত ৫ যাত্রী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২
প্রতিকি ছবি
ঢাকার কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘোরিয়া এলাকায় একটি ভেকুবহনকারী লরির  সঙ্গে সিএনজির সংঘর্ষে চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া বারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া সিএনজি স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
নারায়নগঞ্জ জোনের হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার অমৃত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সিএনজি চালক মো. তমাল (১৭), যাত্রী জোনায়েদ হোসেন জিহাদ (২৩), নাহিদ হোসেন ফাহিম (২১), মো. সামাদ(২০) চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত (১৮) আরও এক তরুণের মৃত্যু হয়। এ ঘটনায় আহত এক যাত্রী মিডফোর্ট মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসারা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, লরিটি তেঘরিয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেওয়ার সময় অপরদিক থেকে আসা মাওয়াগামী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
তিনি আরও বলেন, স্থানীয়রা চেষ্টা করেও সিএনজিটি লরির নিচ থেকে বের করতে পরেনি। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চার জনের মুত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। লরিটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালাতক রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews