1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে অভিযান ৩ দালালকে জেল জরিমানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইকুরিয়া এলাকায় সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ৩ সদস্য কে আটক করে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে বিআরটিএ এর (আদালত-১) নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার  সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত ইকুরিয়া কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শাহাদাৎ হোসেন (২৬),মো:রানা (২৮) ও জিসান (২২)। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রট আয়েশা আক্তার ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।

আটক তিন জনের মধ্যে শাহাদাৎ হোসেন (২৬) কে ৭ দিন এবং মোঃ রানা(২৮) কে ১৫ দিন করে কারাদণ্ড দেয় আদালত। অপর দালাল জিসান(২২) কে ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

বিআরটিএ এর (আদালত-১) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাদের আটক করা হয়েছে। চক্রটি বিআরটিএ অফিসে সেবা নিতে যাওয়া মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews