1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

প্রিজনভ্যান উল্টে ৭ বন্দি ও ২ পুলিশ সদস্য আহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

ঢাকা মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় বন্দীদের বহনকারী প্রিজনভ্যান ও মাওয়াগামী সিরাজদিখান পরিবহন নামের বাসের সংঘর্ষ হয়েছে। এতে প্রিজনভ্যানে থাকা আসামিদের মধ্যে ৭ জন বন্দী ও দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় প্রিজনভ্যানটি ঢাকা মগানগর হাকিম আদালত (জজকোর্ট) থেকে বন্দীদের নিয়ে কেরানীগঞ্জে কেন্দ্রিয় জেলখানার উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা মাওয়া মহাসড়ক থেকে বামে বাক নিলে পিছন থেকে  মাওয়ার দিকে ছুটে চলা দ্রুতগামী বাসটি প্রিজনভ্যানটিকে সজোরে আঘাত করে। এতে প্রিজনভ্যানটি উল্টে যায়। এসময় বাসটি নিয়ে চালক পালিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রিজনভ্যানে থাকা গুরুতর আহত আসামি ও পুলিশ সদস্যদের উদ্ধার করে রাজধানীতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাৎক্ষিনকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। প্রিজনভ্যানটি জেল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। এবং ঘাতক বাস জব্দ করতে ও চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews