1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

রাজধানীর জুরাইনে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা (ভিডিও)

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

মোটরসাইকেল আরোহী এক দম্পতি উল্টো পথে আসায় রাজধানীর জুরাইনে তাদরে আটক করে পুলিশ। এ সময় কাগজ দেখতে চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয় লোকজনের হামলায় পুলিশের তিন সদস্য আহত হন। আজ মঙ্গলবার সকালে জুরাইন ট্রাফিক সিগন্যালে এ ঘটনা ঘটে।

আহত পুলিশের তিনজন সদস্য হলেন সার্জেন্ট আলী হোসেন, ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার উপপরিদর্শক উৎপল চন্দ্র।

ওই ঘটনায় আটক তিনজনের নাম উল্লেখ করে শ্যামপুর থানায় অজ্ঞাত সাড়ে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেছেন আহত ট্রাফিক সার্জেন্ট মো. আলী হোসেন।

পুলিশের দাবি, উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসায় তাদের আটক করে কাগজপত্র যাচাই করা হয়েছে। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুর হয়। এর জের ধরেই ঘটনাটি ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে উৎপল দত্ত অপুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, ‘এ ঘটনায় ইমরান, রনিসহ তিনজনকে আটক করা হয়েছে।’

 

 

/আমাদেরসময়

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews