1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
ঘটনা নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় রবি সাধুর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মনিরানী ঘোষ, বাসন্তি রানী ঘোষ ও বিমলা রানী ঘোষ। নিহত তিনজন সম্পর্কে জা হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় বিদ্যুৎতের তার ছিঁড়ে বাড়ির কলাপসিবল গেট বিদ্যুতায়িত হয়। এসময় রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান দুই ভাইয়ের স্ত্রী মনি রানী ও বাসন্তী রানী।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল কর্মকর্তা নাজমুল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। মরদেহ তাদের স্বজনদের কাছে রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘তিন গৃহবধূর মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’ মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews