1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের বগিতে ভয়াবহ আগুন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের শমসেরনগর বিমানবন্দর এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের বগিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বগিতে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এগিয়ে আসলেও হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে আরো ২টি বগিতে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের সাথে সাথেই যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, শনিবার সকাল সোয়া ৬টায় সিলেট থেকে কালনী এক্সপ্রেস ছয় শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বেলা সোয়া ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল পৌনে চারটায় আরেকটি আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ঢাকা থেকে ছেড়ে আসা পারবত এক্সপ্রেসের ট্রেনটি মৌলভীবাজারের শমসের নগর এলাকায় আসার পর বগিতে আগুন ধরে যায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews