1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
নিহত কিশোর রমজান

ঢাকার কেরানীগঞ্জে একই কারখানার শ্রমিক শামিম (২০) এর ছুরিকাঘাতে রমজান মিয়া (১৪) নামের এক কিশোর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার সাতদিন পর তার মৃত্যু হয়েছে।

নিহত রমজান কুমিল্লা মুরাদনগর থানার কুরবানপুর গ্রামের মমিন মিয়ার ছেলে। সে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর আলীমউল্লাহ মার্কেটের ৬ষ্ঠ তলায় রাফিয়া থ্রেড ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

সোমবার দুপুরে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে প্রেরণ করে।
নিহতের ভাই শাকিব জানান, আমার ছোট ভাই রমজান ও শামীম দক্ষিণ কেরানীগঞ্জে আগানগর একটি থ্রেড ফ্যাক্টরিতে কাজ করতো। ৬ জুন রাতের খাবার শেষে শামীম রমজানকে নিয়ে ঘুরতে বের হয়ে শুভাড্যা খালপাড় চরকুতুব ব্রিজের উপর নিয়ে হঠাৎ করেই শামীম আমার ছোটভাই রমজানকে ছুরি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করি। আজ সকালে সে মারা গেছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীর বিচার চাই।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, এঘটনায় নিহতের ভাই সাকিব বাদী হয়ে শামিমসহ অজ্ঞাতনামা দুই-তিন জনকে আসামি করে ১১জুন মারধরের মামলা দায়ের করে। আজ (সোমবার) সকালে চিকিৎসাধীন অবস্থায় রমজান মারা গেছে তাই এটি এখন হত্যা মামলায় পরিণত হবে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews