1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

খেলতে গিয়ে মাঠে বজ্রপাতে যুবক নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
শুক্রবার সকালে কেরানীগঞ্জের রুহিতপুর এলাকায় ফুটবল মাঠে বজ্রপাতে যুবক নিহত হয়।
ঢাকার কেরানীগঞ্জে খেলার মাঠে বজ্রপাতে সজিব সরকার(১৮) নামে এক যুবক নিহত হয়েছে।
১৭ জুন (শুক্রবার) সকাল ১০ টায় উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বালুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবক রংপুর জেলার হারাগাছ থানার মায়া বাজার এলাকার রাজু মিয়ার ছেলে। সে পরিবারের সাথে নতুন সোনাকান্দা গ্রামের আক্তার হোসেনের বাড়িতে ভাড়া বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ,  সকালে কয়েকজন যুবক মিলে বালুর মাঠে ফুটবল খেলতে ছিলো। খেলার একপর্যায়ে বল মাঠের বাহিরে চলে গেলে সে বল আনতে দৌড়ে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ওই যুবকের গায়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়।
এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু ছালাম মিয়া জানান, সকালে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের নিকট লাশ হস্তান্তর করেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews