1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সেতু দেখে ফেরার পথে ট্রলার উল্টে নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

ভোলা(চরফ্যাশন) প্রতিনিধিঃ  ভোলার চরফ্যাশন উপজেলা থেকে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে পদ্মায় ট্রলার উল্টে নিখোঁজ ছাত্রলীগ নেতা আল আফছার তামিমের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুন) মাওয়া ঘাটের জাজিরা পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আফছার তামিমের খালাতো ভাই রাফসান শরীফ ইমন।

আল আফছার তামিম চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একে এম মজির উদ্দিনের ছেলে। তিনি তামিম চরফ্যাশন সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জানা গেছে, শনিবার (২৫ জুন) দুপুরে আল আফছার তামিম ও চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ, বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক শরিফ ইসলাম, চরফ্যাশনের যুবলীগ নেতা আসাদুজ্জামান খান মামুনসহ ৬ জন পদ্মা নদীতে পড়ে যান। এ সময় অন্য ট্রলার ও স্পিডবোড এসে মেহেদী হাসান সোহাগসহ পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews