1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

পদ্মা সেতুতে ঈদের আগে মোটরসাইকেল চালার কোনো সম্ভাবনা নেই

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
ফাইল ছবি

পদ্মা সেতুতে ঈদের আগে মোটরসাইকেল চালুর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।

এসময় সচিব বলেন, ‘পদ্মা সেতুতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা বসবে, স্পিডগান বসবে, এরপর হয়তো বাইকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে, ঈদের আগে মনে হয় না এটা সম্ভব হবে’।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে যেন কেউ হাটাহাটি করতে না পারে, তা আরো কঠোরভাবে তদারকি করা হবে। পদ্মা সেতুর নাট-বল্টু খোলার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান, তিনি।

রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে পারিবারিক আদালত আইন, ২০২২’-এর খসড়া নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন হয়েছে। এর মাধ্যমে অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হলো।

উল্লেখ্য, উদ্বোধনের পর গত ২৬ জুন পদ্মা সেতু খুলে দেয়া হলে যানবাহনের ঢল নামে। সেই মিছিলে সংখ্যায় সব চেয়ে বেশি ছিল মোটর সাইকেল। ১০০ টাকা টোল দিয়ে সেতুতে উঠে বাইকারদের অনেকেই নিয়ম না মেনে হুল্লোড়ে মাতেন।

সেদিন সন্ধ্যায় সেতুতে মোটর সাইকেলে চড়ে মোবাইলে ভিডিও করার সময় দুর্ঘটনায় পড়ে প্রাণ যায় দুই তরুণের। ওই প্রেক্ষাপটে পরদিন ভোর থেকে সেতুতে মোটরসাইকেল ওঠা নিষিদ্ধ করে সেতু বিভাগ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews