1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

আকাশ মিডিয়া ভুবনের একযুগ পূর্তিতে গুণীজন সম্মাননা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২

জনপ্রিয় প্রোডাকশন হাউজ ও আর্ন্তজাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আকাশ মিডিয়া ভুবনের একযুগ পূর্তি উপলক্ষ্যে গুণী ও বিশিষ্টজনদের সম্মাননা দেয়া হয়েছে।রাজধানীর তেজগাঁও টাইমস মিডিয়া মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আকাশ মিডিয়া ভুবনের পরিচালক ই এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৫ জনকে নানা ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। তবে, মন্ত্রীর আকস্মিক ব্যস্ততার কারনে বিশিষ্ট ও গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জানিপপের চেয়ারম্যান ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বাংলাদেশ বেতারের পরিচালক কামাল আহমেদ, ফরাজী হাসপাতাল ও ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ডা.আনোয়ার ফরাজী ইমন, মধ্যপ্রাচ্যে বিশিষ্ট বাঙ্গালী ব্যবসায়ী জুয়েল হোসেন তফদার।

অনুষ্ঠানে, শিক্ষাক্ষেত্রে বগুড়ার পলিটেকনিকের অধ্যক্ষ মাইন উদ্দিন এবং টেলিভিশন সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ায় বিশেষ অবদানের জন্য চ্যানেল২৪ এর ডিজিটাল মিডিয়া প্রধান রাজীব খান এবং প্রবাসী সাংবাদিকতায় আব্দুল মজিদ সুজনকে সম্মাননা দেয়া হয়।
এছাড়া সঙ্গীতে সাবরিনা হক সাবা, রুনা শেখ, বেলাল খান, ইতি শাহিন, আকিব বিন আকতার, প্রমিথ কুমার, জয় জুয়েল, সানিয়া রমা, মুন সুর, নুসরাত ইসলাম বৃষ্টি সম্মাননা পান।

হাবিবা আফরোজ জুঁইয়ের প্রানবন্ত উপস্থাপনায় শিল্পী, সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্বসহ নানা গুণীজনের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews