1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

মারা গেছেন প্রেসক্লাবের সামনে নিজের শরীরে আগুন দেয়া সেই ব্যক্তি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন লাগানো ঠিকাদার গাজী আনিস (৫০) মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকায়। তিনি একসময় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

এর আগে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গাজী আনিস। খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

এদিন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, গাজী আনিসের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি করার কিছুক্ষণ পরেই লাইফ সাপোর্টে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মো. আলী নামের গাজী আনিসের এক বন্ধু জানান, আনিস হেনোলাক্স কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাবেন। কিন্তু কোম্পানি তার পাওনা টাকা দিচ্ছে না। এ নিয়ে এর আগে মানববন্ধন করেও কোনো লাভ হয়নি। তাই গায়ে আগুন দিয়েছেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews