1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বিয়ের এক মাসের মধ্যেই লাশ হলো প্রবাসী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

ঢাকার কেরানীগঞ্জের মালদ্বীপ প্রবাসী রাজন মন্ডল (৩২) কে শ্বশুরবাড়িতে হত্যা করে লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে এমন অভিযোগের দাবিতে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গেলো জুন মাসের ৭ তারিখে রাজন মন্ডলের সাথে সিরাজদিখান উপজেলার গোয়ালখালী গ্রামের চিনিবাস মন্ডলের মেয়ে পূর্নিমা মন্ডলের (২৪) সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয় । বিয়ের এক মাসের মাথায় মামাতো শালার বিয়েতে এসে লাশ হলেন জামাই রাজন মন্ডল। মঙ্গলবার দিবাগত রাতে বিয়ে সম্পন্ন করে পাশের বাড়ী আরেক মামা শশুর অজিত মন্ডলের বিল্ডিং দ্বিতীয় তলায় ঘুমাতে জান । সকাল ৭ টার দিকে বাড়ীর লোকজন ফ্যানের সাথে ঝুলানো এবং হাত বাধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ।


বৃহস্পতিবার (৭ই জুলাই) বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর এলাকায় রাজনের নিজ বাসভবনে লাশটি এসে পৌঁছালে এলাকাবাসী এই বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় রাজ মন্ডলের বড় ভাই সমীর মন্ডল বলেন, মাত্র এক মাস আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানের চিত্রকট ইউনিয়নের বোয়ালখালী গ্রামের অজিত মন্ডলের মেয়ে পূর্ণিমা সাথে আমার ভাই রাজন মণ্ডলের বিয়ে হয়। বিয়ের পরেই রাজন জানতে পারে তার স্ত্রীর সাথে অন্য কারো সম্পর্ক আছে। সেদিন থেকেই তাদের মধ্যে মনোমালিন্য চলছিল, তাই পূর্ণিমা বাবার বাড়িতে অবস্থান করছিল। গত রবিবার পূর্ণিমার খালাতো ভাই পার্থ মন্ডল মোটরসাইকেলে করে আমাদের বাড়িতে এসে রাজনকে পূর্ণিমাদের বাড়িতে নিয়ে যায়। এরপর বুধবার সকালে আমাদের জানানো হয় রাজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমার ভাই আত্মহত্যা করতে পারে না এটা হত্যাকাণ্ড আমি এই হত্যার বিচার চাই।

নিহত রাজনের বাবা নিত্য গোপাল মণ্ডল বলেন, আমার ছেলে আগামি মাসে মালদ্বীপ যাবে বলে সব কিছু রেডি করেছিল। কিন্তু ওরা আমার ছেলেকে মেরে মালদ্বীপ যেতে দিলোনা। আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই।
উল্লেখ্য: বুধবার সকাল ৯ টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চিত্রকুট ইউনিয়নের গোয়ালখালী গ্রাম থেকে হাত বাধা অবস্থায় রাজন মন্ডলের শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে সিরাজদিখান থানা পুলিশ। ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার লাশ পরিবারের নিকট হস্তান্তর করে।

 

আজ বিকেলে কেরানীগঞ্জ উপজেলার গোবিন্দপুর শ্মশানে বিক্ষোভে বক্তারা বলেন, তাঁরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চান। এ সময় বিচারের দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews