1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।

 

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকার ভোজন বাড়ি রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার পশ্চিম সাতঘরিয়া পাড়ার হুমাইয়ুন কবির (২৫) এবং দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া কালীবাড়ি দেওয়ানহাটি এলাকার মো. অপু (২৬)। তাঁদের মধ্যে হুমাইয়ুন কবিরের কাছ থেকে ১০০ পিস এবং অপুর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসআই তানভীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ডিবির একটি দল অভিযানে অংশ নেয়।

 

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews