1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সিরাজগঞ্জের কাজিপুরে গান্ধাইল রতনকান্দি আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের প্লাটিনাম জয়ন্তী ও পুনমিলনী  অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ “বন্ধুত্বের টানে, বন্ধুর পানে” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে গান্ধাইল রতনকান্দি আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের প্লাটিনাম জয়ন্তী ও পুনমিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার গান্ধাইল রতনকান্দি আলী আহমেদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সকাল থেকে নিজেদের মাঝে কুশল বিনিময়, র‍্যালি, পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, আলোচনা শেষে দুপুরের খাওয়া পরে গুনীজন সন্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে রেজাউল করিম (রাঙ্গা)এর সঞ্চালনায় তোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন (সিরাজগঞ্জ কাজীপুর) ১আসনের সংসদ সদস্য প্রকৌশলী জনাব তানভির শাকিল জয়, (এম পি)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ভাইস চ্যান্সেলর ড, মোঃ আলী আকবর । এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুয্য,জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গাজী সোহরাব হোসেন,অত্র কলেজের শিক্ষক ও প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ।

সামাজিক দায়বদ্ধতার তাগিদ থেকে ভবিষ্যতে বন্ধু, বন্ধুর জন্য মানুষ মানুষের জন্য বিভিন্ন কার্যক্রমে গতিশীলতাসহ মানবিক কাজগুলো এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আমরা গান্দ্ধাইল রতনকান্দি আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews