1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

গাজীপুর, কুমিল্লা ও টাঙ্গাইলে স্বামী-স্ত্রীসহ নিহত ৯

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
প্রতিকি ছবি

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন । এদের মধ্যে গাজীপুর, কুমিল্লা ও টাঙ্গাইলে স্বামী-স্ত্রীসহ নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২৮ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী বাসের চার যাত্রী নিহত এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় রেললাইন অতিক্রম করছিল। সে সময় বাসটিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এ সময় কমপক্ষে ১৩ জন শ্রমিক আহত হন এবং ঘটনাস্থলে দুইজন নিহত হন। পরে শ্রীপুর থেকে আহত অবস্থায় ময়মনসিংহে নেয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লার ইলিয়টগঞ্জে রোববার সকাল ৭ টার দিকে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় স্বামী-স্ত্রীসহ নিহত হয় তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহি বাস ও ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। রোববার ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয় আরো ১৫ জন।
দুর্ঘটনার পর মহাসড়‌কের দুই পা‌শে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। যানজট নিরসণ ও দুর্ঘটনাকব‌লিত প‌রিবহন দুটি উদ্ধা‌রে পু‌লিশ কাজ কর‌ছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews