1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে র‍্যাবের হাতে তিন ছিনতাইকারী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় লোকমান নামের যুবককে ছুরিকাঘাতকারী ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ অন্তর মিয়া (২১),  মোঃ আরিফ (১৯) ও  মোঃ নাদিম (২২) বলে জানান ।

২৩ জুলাই শনিবার তাদেরকে দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকা থেকে গ্রেফতার করে।

এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি সুইচ গিয়ার চাকু ও ১টি ছুরি জব্দ করা হয়।

র‍্যাব জানায় গত ২৩ জুলাই দুপুর ১২ টার দিকে নিজ বাসা থেকে মোঃ আব্দুর রহমান ওরফে লোকমান (১৯) নামে এক যুবক ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসন এলাকা হতে গরু আনার জন্য রওনা হয়। লোকমান ঝিলমিল আবাসন প্রকল্পের মুরাদ মিয়া পার্কের পশ্চিম পার্শ্বে ঢাকা-মাওয়া সড়কগামী রাস্তায় পৌঁছালে অজ্ঞাতনামা ৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে দাড়ায়। এসময় ছিনতাইকারীরা তাদের সাথে থাকা চাকু ও ছুরি দিয়ে ভয় দেখিয়ে ভিকটিমের নিকট থাকা টাকা ও আইফোন মোবাইল জোরপূর্বক কেড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তার টাকা ও মোবাইল না দেয়ায় ছিনতাইকারীরা তার ডান উরুতে ধারালো চাকু দিয়ে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত লোকজন ঘটনাটি দেখতে পেয়ে লোকমানকে উদ্ধার করতে এগিয়ে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করেন।  আহত লোকমানের ডান উরুতে ৬ টি সেলাই দেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন।  ঘটনার সংবাদ পেয়ে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ওই ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে।গত ২৩ জুলাই র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন দক্ষিণ খেজুরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

র‍্যাব  আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews