1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

বরিশালের মানুষ সংসার টিকিয়ে রাখায় প্রধান্য দেয়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাংসারিক মানুষ বরিশালে। এই বিভাগে তালাক ও বিচ্ছেদের সংখ্যা অন্য বিভাগের তুলনায় খুবই কম। জনশুমারি ২০২২ এর প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ ফলাফল জানানো হয়। সারাদেশে গত ১৫ জুন একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গত ২১ জুন জনশুমারি শেষ হওয়ার কথা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় এসব জেলায় শুমারি কার্যক্রম ২৮ জুন পর্যন্ত চলে।

প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। প্রাথমিক প্রতিবেদন বিষয়ক উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

এতে জানানো হয়, দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। যেখানে ৮ কোটি ১৭ লাখ পুরুষ ও ৮ কোটি ৩৩ লাখ নারী। ১২ হাজার ৬২৯ জন তৃতীয় লিঙ্গের মানুষ।

দেশের কোন বিভাগের মানুষের বৈবাহিক অবস্থা কেমন এ তালিকায় গিয়ে দেখা যায়, বরিশাল বিভাগে ২৭ দশমিক ২০ শতাংশ মানুষ অবিবাহিত। এদিক থেকে বরিশালের নিচে অর্থাৎ, বিবাহে অনাগ্রহে মাত্র তিনটি বিভাগ রয়েছে। অপরদিকে বরিশালে বিবাহিত মানুষ ৬৬ দশমিক ৬৬ শতাংশ। এদিক থেকে এ বিভাগের চেয়ে এগিয়ে মাত্র তিনটি জেলা।

সে তুলনায় বরিশাল বিভাগে তালাক শূন্য দশমিক ২৯ শতাংশ। বরিশাল বিভাগে বিবাহ বিচ্ছেদ শূন্য দশমিক ৩১ শতাংশ। এ সংখ্যার নিচে আর কোনো বিভাগ নেই। অর্থাৎ বরিশাল বিভাগে তালা’ক ও বিচ্ছেদের সংখ্যা সবচেয়ে কম।

জাগোনিউজ থেকে তথ্য সংগ্রহ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews