1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

গাজীপুরের কালিয়াকৈরে বাস অটোরিকশা সংঘর্ষ,নিহত ৫

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈরে রাত ১০টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি একাডেমিক ভবনের সামনে মাকিষবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার শেখবাড়ি এলাকার আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম (২৭), বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া এলাকার মমিনউদ্দিন শিকদারের ছেলে মেহেদী হাসান (৪৪), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৪২) ও একই থানার লতিফপুর এলাকার বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২৭) এবং যশোর জেলার ঝিকরগাছা থানার দহর মাঞ্জড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে শাহিন উদ্দিন (২৮)।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাত আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে কালিয়াকৈর থেকে ছেড়ে যাওয়া রাজধানী পরিবহনের বাসটি মাকিষবাথান এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারও মৃত্যু হয়।

 

অনলাইন/বুড়িগঙ্গা টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews