1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

র‌্যাবের হাতে গ্রেপ্তার ধর্ষণ মামলার প্রধান আসামি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
ধর্ষণ মামলায় পলাতক আসামি রবিউল

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামী রবিউল (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে  র‌্যাব ১০।

ব্যার ১০ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জুলাই রবিবার র‌্যাব-১০ এর একটি  দল  দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চর খাসকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।  এর আগে রবিউলের নামে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় গত ২৪ জুলাই একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। যার  ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ । সেই মামলার ১ নং পলাতক আসামী ধর্ষক মোঃ রবিউল ।গ্রেপ্তারের সময় রবিউলের  কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ- ১হাজার ৯০টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ধর্ষণের  ঘটনার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে বলেও জানায় র‌্যাব।

গ্রেপ্তারকৃত রবিউলকে  দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews