ঢাকার কেরানীগঞ্জে পল্লী বিদ্যুতের মিটার রিডার শাহ জামাল (৪৮) এর মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এমনটা ধারণা করলেও পরিবারের সন্দেহ থাকায় মৃত্যুর আসল কারণ নিশ্চিত করতে লাশ ময়না তদন্ত জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সোমবার(৮ই আগস্ট) দুপুরে কালিন্দী ইউনিয়নের বড় কুইসারবাগ এলাকায় বিদ্যুতের মিটার রিডিং এর কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় শাহ-জামালের মৃত্যু হয়। মৃত শাহ-জামাল মেহেরপুরের গাংনী থানার মৃত শেবদেল মালিতার পুত্র। তিনি বর্তমানে পল্লী বিদ্যুৎ-৪ এর মিটার রিডার হিসেবে কর্মরত ছিল।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, দুপুরে মিটার রিডিং এর কাজ করার সময় হঠাৎ শাহ-জামাল অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা পল্লী বিদ্যুৎ অফিসের খবর দিলে তার সহকর্মীরা স্থানীয়দের সহায়তায় হাসপাতাল নেয়ার পথে শাহ-জামালের মৃত্যু হয়। পরবর্তীতে থানা পুলিশ গিয়ে মিটফোর্ড হাসপাতালে লাশের সুরতহাল শেষে ময়নাতনদের জন্য লাশ মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
টিটু আহমেদ/বুড়িগঙ্গা টিভি