1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

রাজধানীতে হোটেল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
ছবিঃ সংগৃহীত

 

রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে এক নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম জান্নাতুল নাঈম সিদ্দীক।

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির সঙ্গে আবাসিক হোটেলটিতে উঠেছিলেন জান্নাতুল।

পুলিশের ধারণা, স্বামী পরিচয় দেয়া রেজাউলই জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বর্তমানে ময়নাতদন্তের জন্য জান্নাতুলের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

নিহত জান্নাতুল রাজধানীর মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে একটি কোর্সে শিক্ষারত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews