1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

পুত্রবধু কাটলেন শশুরের পুরুষাঙ্গ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

দিনাজপুরের খানসামা উপজেলায়  ২১ বছর পরে  শ্বশুরের পুরুষাঙ্গ কেটে দিলেন পুত্রবধূ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার আঙ্গারপাড়া সুবর্ণখুলী গ্রামে এ ঘটনা ঘটে। পুত্রবধুকে ধর্ষণের চেষ্টা করায় শশুর আ. মতিনের (৬০) পুরুষাঙ্গ কাটেন তার পুত্রবধু।

ভুক্তভোগীর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, প্রায় ২১ বছর আগে আ. মতিনের ছেলে রশিদুল ইসলাম বিয়ে করেন। বিয়ের পর থেকেই মতিন তার পুত্রবধূকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। বিষয়টি পুত্রবধূ তার স্বামী ও পরিবারের অন্য সদস্যদের জানালেও কোনো সুরাহা হয়নি। এরই ধারাবাহিকতায় রোববার ধর্ষণের চেষ্টাকালে মতিনের পুরুষাঙ্গ কেটে দেন তার পুত্রবধূ।

 

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামসুদ্দোহা মুকুল বলেন, রোববার দিবাগত রাতে আহতাবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। তার পুরুষাঙ্গ অর্ধেকেরও বেশি কাঁটা ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews