1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

রাজধানীতে আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিটের চেষ্টা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

রাজধানীর বিজয়নগরে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। আজ বুধবার বিকেল ৬টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

জানা যায়, কাকরাইলের বিজয়নগর এলাকায় হোটেল ৭১-এর পেছনে একটি ভবনে আগুন লাগে। আগুনের খবর পেয়ে প্রথমে পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট অংশ নেয়। পরে আরও দুটি ইউনিট অংশ নেয়। আগুন বেড়ে গেলে আরও পাঁচটি ইউনিট সেখানে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আগুন নেভাতে কাজ করছে ১৩টি ইউনিট। ভবনটি হামীম ইলেকট্রনিকসের গোডাউন বলে জানা গেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews