1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে পুলিশভ্যান উল্টে আহত ২

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জ থেকে হরতাল ডিউটি শেষে ঢাকাজেলা পুলিশ মিলব্যারাকে ফেরার পথে পুলিশভ্যান উল্টে ২ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতরা পুলিশ সদস্যরা হলেন, রিফাতুল ইসলাম (২৬) ও মোঃ শাকিল (২৬)। এসময় পুলিশভ্যানটিতে ১৪ পুলিশ সদস্য ছিলো। বৃহস্পতিবার (২৫আগস্ট) দুপুর সোয়া একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কদমতলী গোলচত্বর এলাকা থেকে হরতাল ডিউটি শেষ করে মিলব্যারাক ফেরার সময় দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ী এলাকায় হাইওয়ে সড়কে উঠার সময় পুলিশভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যাণ্ডের সাথে লেগে উল্টে যায়। এসময় পুলিশভ্যানে থাকা ১৪ পুলিশ সদস্যর মধ্যে দুইজন গুরুতর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে এদের একজনকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা শেষে বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews