1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরী দাবী ১৭০ টাকা করা হয়েছে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

এবার ৫০ টাকা বাড়িয়ে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা করা হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। এসময় চা শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস জানান–দৈনিক মজুরি ছাড়াও শ্রমিকদের অন্যান্য সুবিধাও আনুপাতিক হারে বাড়ানো হবে। এছাড়া চা-শ্রমিকদের সঙ্গে শিগগিরই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করবেন বলেও জানানো হয়।

কাল থেকে চা শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে মানুষের আর্থসামাজিক পরিবর্তন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চা শ্রমিকদের উন্নয়নেও কাজ করছে সরকার।

এর আগে পূর্বঘোষণা অনুযায়ী শনিবার বিকেল চারটায় গণভবনে বৈঠকটি শুরু হয়। চা-বাগান মালিক এসোসিয়েশনের চেয়ারম্যান এম শাহ আলমের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দেয়।

উল্লেখ্য, ১২০ টাকা থেকে ৩০০ টাকা দৈনিক মজুরি বাড়ানোর দাবিতে ৯ আগস্ট থেকে কর্মবিরতি করছেন দেশের চা শ্রমিকেরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews