1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ সেপ্টেম্বর রবিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে এ আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মোঃ নূর আলম, অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ ) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বিরা হাবিবা খান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবদুল্লাহ হিল ক্বাফী । কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, কেরানীগঞ্জ মডেল থানা শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল সরকার ।

এ সময় বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিপেন বর্মন , তারা নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কলাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহের আলী, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল প্রমুখ।

কেরানীগঞ্জ মডেল থানা শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা ৮২ টি পূজা মন্ডপ এর সভাপতি ও সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা এ আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন।

মোঃ এরশাদ হোসেন/বুড়িগঙ্গা টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews