1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে বিধবা নারীকে শিশু সন্তানসহ বাড়ি ছাড়া করার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে বিধবা নারীকে সন্তানসহ সম্পত্তি থেকে বঞ্চিত করতে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে তার ভাসুর গোবিন্দ চন্দ্রের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নুপুর রানী মন্ডল অভিযোগ করেন, দেড় বছর পূর্বে ক্যান্সারে তার স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে শান্ত মন্ডলকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। তবে তাকে সম্পত্তি থেকে উচ্ছেদের জন্য ভাসুর গোবিন্দ চন্দ্র নানা প্রকার নির্যাতন ও কুপ্রস্তাবের মাধ্যমে বিরক্ত করে এবং ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। এতে কোন কাজ না হলে গত ৩রা নভেম্বর রাতে ছেলে টয়লেটে গেলে নুপুরকে একা পেয়ে তার ভাসুর জাপটে ধরে শ্রীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় একদিন পর ভাসুরের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে সেই মামলায় পুলিশ গোবিন্দ কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। গ্রেফতারের পর জামিনে বেরিয়ে এসে গোবিন্দ পুনরায় নুপুর ও তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিলে তারা বাড়িঘর ছেড়ে এখন এক নিকট আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় স্বামীর ফিরে গিয়ে সন্তান নিয়ে বসবাস করার ব্যবস্থা করার জন্য দ্রুত আইনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বুড়িগঙ্গা টিভি/টিটু আহমেদ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews