1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জানুয়ারির দলবদলে রিয়াল ছাড়তে পারেন এনদ্রিক, আগ্রহী এসি মিলান ভারতে বিক্ষোভ ঘিরে অভিনেতা ইমরান খান আটক এলপিজির নির্ধারিত দাম শুধু কাগজে-কলমে, ১২ কেজির সিলিন্ডার ২২০০–২৫০০ টাকা নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রাইভেটকারে কাপড় পেঁচিয়ে নারীকে টেনে নিয়ে যায় এক কিলোমিটার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

ঢাকা: রাজধানীর শাহবাগে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুবিনা আক্তার (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক দেবর নুরুল আমিন সামান্য আহত হন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ঢাবির সাবেক শিক্ষক আজহার জাফর শাহ গণধোলাইয়ের শিকার হয়েছেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আহত ঐ নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই জাফর জানান, আজ দুপুরে ঢাবির এলাকা দিয়ে দেবর নুরুল আমিনের সঙ্গে মোটরসাইকেল যোগে রুবিনা তার ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। পথে নজরুল সমাধির সামনে প্রাইভেটকারটির সঙ্গে লেগে মোটরসাইকেল নিয়ে দুজনেই পড়ে যান। এ সময় প্রাইভেটকারের পেছনের বাম্পারের সঙ্গে রুবিনার জামার কাপড় আটকে যায়। সে অবস্থায় ঐ চালক তাকে টেনে ছেচড়ে সেখান থেকে নীলক্ষেতের গেইট পর্যন্ত নিয়ে যান। এ সময় পেছন থেকে মানুষ চিৎকার করে গাড়িটিকে থামতে বললেও কোন লাভ হয়নি। শেষ পর্যন্ত ঐ গেইট এলাকায় যাওয়ার পর কাপড় ছিড়ে ছুটে যায় রুবিনা। পরে আশপাশের লোকজন ঐ চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews