1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে রুহিতপুর ও বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি আয়োজন করা হয়েছে।
রবিবার বিকেলে রুহিতপুরের ধর্মসুর এলাকা থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের নেতৃত্বের্্যালিটি বের হয়ে ইস্পাহানি ডিগ্রী কলেজে এসে শেষ হয়।

র‌্যালী শেষে ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সংক্ষিপ্ত পথসভায় শাহীন আহমেদ বলেন, ১০ ডিসেম্বর কে সামনে রেখে বিএনপি,জামাত দেশকে অস্থিতিশীল করেতে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রকে নসাৎ করে সফল প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৪ সালে আবার পুনরায় বিজয় অর্জন করে এই রাজাকারদেরকে বাংলাদেশ থেকে স্থায়ীভাবে বিতাড়িত করব।

আনন্দ র‌্যালী শেষে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ

এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন,আপনারা যতই হুমকি দিতে থাকেন, ১০ তারিখের আল্টিমেটাম দেন, কোন লাভ নেই আওয়ামী লীগ সময়মতো এর সমচীন জবাব দিয়ে দিবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যেখানেই রাজাকার, যেখানেই বিএনপি সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই বিজয়ের মাসেই রাজাকার বিএনপিকে বাংলাদেশ থেকে পাকিস্তান পাঠিয়ে আমরা স্থায়ী বিজয় অর্জন করব।

এ সময় অন্যান্যের মধ্যে রোহিতপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলী, বাস্তা ইউনিয়ন চেয়ারম্যান আসকর আলী, জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, ইস্পাহানি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজালাল অপু, মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ সহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews