1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে বিজয় দিবসের বইমেলা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে দুইদিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর শুরু হওয়া মেলা আজ ১৭ডিসেম্বর ছিল সমাপনী দিন।

উপজেলার মডেল থানার আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মতি মাস্টার স্মৃতি পাঠাগার এ মেলার আয়োজন করে।

মতি মাস্টার স্মৃতি পাঠাগারের সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাক্তার হাবিবুর রহমান।

এ সময় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল জলিল ভূইয়া ও কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাহিদুল হক।

মেলায় বইয়ের স্টল, পিঠার স্টল, সাংস্কৃতিক পরিবেশনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

মেলায় মোট বারোটি বইয়ের স্টল ও তিনটি পিঠার স্টল বসে। বইয়ের স্টলগুলো হলো: উড়ো চিঠি, মতি মাস্টার স্মৃতি পাঠাগার, আলোর দিশারী পাঠাগার, হ-য-ব-র-ল, সীমান্তের গহীনে, হেরার আলো পাঠাগার, মান্দাইল পাঠাগার, বর্ণমালা পাঠাগার, বন্ধু-মহল, কল্পলোকে, অপরাজিতা পাঠাগার ও মুক্তির দিশা।

এছাড়া পিঠার স্টলগুলো হলো: খাও পিঠা হও মিঠা, পৌষালী ও চাঁদের হাট।

অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ সময় প্রধান অতিথি এমন একটি আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

 

 

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews