1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মোঃ আব্দুর রউফ মীরদাহ(৭৩) নামের চেক জালিয়াতি মামলার এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে রাজধানীর মিরপুর-২ এলাকার জি ব্লকের মৃত আব্দুল হামিদ মিরদাহ এর পুত্র।

বুধবার (২১ই ডিসেম্বর) ভোরে সাড়ে পাঁচটায় হঠাৎ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাতটার দিকে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, আব্দুর রউফ একটি ১৫ লক্ষ টাকার চেক জালিয়াতি মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিল। সে আগে থেকেই এজমা রোগে আক্রান্ত ছিল। আজ সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।সমস্ত আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বুড়িগঙ্গা টিভি/ টিটু আহমেদ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews