1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

শেখ হাসিনা দশম বারেরমত আ’লীগের সভাপতি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশনে আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় অধিকেশেনে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলের উপদষ্টোমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর ফিজার রহমান এতে সমর্থন করেন। পরে সর্বসম্মতিক্রমে আমির হোসেন আমুর প্রস্তাব গৃহীত হয়।
আওয়ামী লীগের কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। এতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মশিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু।
আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে দুপুর সোয়া ১টায় প্রথম অধিবেশন শেষ হয়। বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এটি সঞ্চালনা করেন আওয়া্মী লীগ সভাপতি শেখ হাসিনা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews