1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

কেরানীগঞ্জে প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মীলনী উৎসব

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

কেরানীগঞ্জ(ঢাকা): ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাঘাপুর স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মীলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯৮২ সাল থেকে ২০২১সাল পর্যন্ত সকল শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীগণ এতে অংশ নেয়।

এ উপলক্ষে আজ (২৫ ডিসেম্বর) রবিবার সারাদিন বিদ্যালয় প্রাঙ্গণ ছিলো প্রাক্তন শিক্ষার্থীদের পদচারনায় মূখর। দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিলো স্মৃতিচারণসহ হরেক রকম সব আয়োজন। ছিলো পুরনো ঐতিহ্যের মুরকী-মুড়ির আপ্যায়ণসহ আরো কত কি।

বাঘাপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সংসদ আয়োজিত এ পূণর্মিলনী উৎসবের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো.আবদুল হান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। বাঘাপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি লিটন আরিফুজ্জামান ভুইয়ার সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এইচ. এম রুবেল,বাস্তা ইউপি চেয়ারম্যান হাজী মো. আশকর আলী, প্রাক্তন ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের দাতা সদস্য হাজী মো.আহসান উল্লাহ প্রমুখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews