1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

কেরানীগঞ্জে বাসা থেকে মুঠোফোনে ডেকে নিয়ে হাতুরি পেটাকরে যুবক খুন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ফয়সাল (২১) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে হাতুড়ি পেটাকরে খুনের অভিযোগ উঠেছে। পেশায় রিকশাচালক নিহত যুবক বরিশাল জেলার মুলাদী থানার পূর্ব চরপদ্ম গ্রামের আবু কালাম মিয়ার পুত্র। সে পরিবারসহ দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় মিজান মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করত।

নিহতের বাবা আবুল কালাম জানান, বুধবার দিবাগত ভোর রাত ৪টার দিকে মুঠো ফোনে ডেকে তেঘরিয়া দক্ষিণপাড়া তিন রাস্তার মোড় এলাকায় নিয়ে যায়। পরে ঐ একই মুঠোফোন নাম্বার থেকে ঘন্টা খানেক পর জানায় ফয়সাল চুরি করেছে এজন্য তাকে বেধে রাখা হয়েছে। এরপর সকাল দশটায় আবার ওই একই নাম্বার থেকে ফোন করে ফয়সালের বাবাকে যেতে বলে। সে ঘটনাস্থলে গেলে ৭/৮ জন মিলে তাকেও মারধর করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে ফয়সালকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারধর করা আতিক, জহু ও টুকু নামের তিনজনকে চিনতে পেরেছে বলে জানায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার দুপুর বারটার দিকে ঘটনা জানার পর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, টুকু তেঘরিয়া ষ্ট্যান্ড বাজারে মুরগীর ব্যবসায়ী ও অন্য সবার বাসা তেঘরিয়া এলাকায়।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন, নিহতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় মামলা প্রকৃয়াধীন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews